
INGREDIENTS
১। চিকন চাল - ১/২ কেজি।
২। আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর - ভাতের আন্দাজে
৩। ডিম- ১ টি
৪। লবন - আন্দাজমতো
৫। ঘি - পরিমাণমতো
৬। কাঁচামরিচ কুচি - ৫/৬ টি
৭। সাদা তেল - ৩ টেবিল চামচ
DIRECTIONS
১। প্রথমে ভাত ঝরঝরে করে রাঁধুন। নরম হয়ে যায় না যেন।
২। আলু, ফুলকপি,গাজর সরুসরু করে কেটে সিদ্ধ করে নিন(মটর শুটিও)।
৩। কড়াই এ ডিমটা ঝুরিঝুরি করে ভেঁজে নিন।
৪। কড়াই এ বাকি তেল টুকু দিন। তেল গরম হলে আগে সবজি সিদ্ধ দিন একটু নাড়াচাড়া করে ভাত দিন।
৫। নুন ও ঘি দিন।
৬। ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।
খাওয়ার আগে সাজাতে পারেন ইচ্ছে মত।
10) Fried Rice Recipe-vegetable fried rice
09) Fried Rice Recipe-Mixed Fried Rice

INGREDIENTS
৪ কাপ রান্না করা ভাত, ২টা ডিম, ১ চা চামচ লবন, ১/২ চা চামচ মরিচ, ৪ টেবিলচামচ তেল, ১/২ কাপ কুচানো পেঁয়াজ, ১ টেবিলচামচ সয়াসস, ১ কাপ মটরশুঁটি, চৌকোকরে কাটা গাজর ১ কাপ, ১/২ কাপ সিদ্ধ মুরগীর/টার্কির মাংস, ১/২ কাপ চিংড়ি সিদ্ধ, ১ কাপ বরবটি কুচি।
DIRECTIONS
ঝরঝরে ভাত রান্না করে পানি ঝরিয়ে বলে রাখুন। একটা বাটিতে লবন, মরিচের সাথে ডিম ফেটিয়ে রাখুন। মটরশুঁটি, বরবটি, গাজর সিদ্ধ করুন। ফ্রাই পেনে তেল ঢেলে মাঝারি আঁচে চুলায় বসান। পেঁয়াজ হালকা বাদামি করে ভাজুন। ডিম ছেড়ে দিয়ে নাড়তে থাকুন যেন ডিম টুকরো টুকরো হয়ে ভাজা হয়। এখন ভাত ঢেলে দিয়ে নাড়তে থাকুন। সয়াসস দিয়ে নাড়তে থাকুন। সিদ্ধ মটরশুঁটি, গাজর, বরবটি, মুরগীর মাংস, চিংড়ি সিদ্ধ দিয়ে নাড়তে থাকুন। পরিমানমতো লবন দিন। এমনভাবে নাড়বেন যেন সব কিছু ভালভাবে মিশে যায়। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
এটি তিন থেকে পাঁচজনের জন্য পরিবেশন করা যাবে।




