Showing posts with label Vegetable Recipe. Show all posts
Showing posts with label Vegetable Recipe. Show all posts

07) Vegetable Reccipe-আলুর ডাল


INGREDIENTS

আলু - ১ কেজি, মরিচ - ১ চা চামচ , হলুদ - ১ চা চামচ , জিরা টালা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ , তেজপাতা - ২টি, পেঁয়াজ কুচি - ১ কাপ, লবণ - -স্বাদ মতো , আদা - বাটা ১ চা চামচ , দারচিনি - ১ টুকরো ,এলাচ - ২টি , তেঁতুল - ২ টেবিল চামচ, চিনি - ১ চা চামচ , কাঁচামরিচ - ৪টি , ধনিয়াপাতা কুচি- পরিমাণমতো , তেল - ১/২ কাপ।

DIRECTIONS

প্রথমে সেদ্ধ করা আলুগুলো চটকে নিন। এরপর পাত্রে চেলে এর সাথে পানি মিশিয়ে চুলোয় চাপিযে দিন। এবার একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, রসুন বাটা, তেজপাতা, পেঁয়াজকুচি এবং লবণ দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনি তুলে একে একে আদা বাটা, এলাচ, দারচিনি, তেঁতুল, চিনি এবং কাঁচামরিচ দিয়ে ২/৩ মিনিটের জন্য ঢেকে দিন এবার কড়াইয়ে তেল ঢেলে তাতে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিন। এরপর বেরেস্তাগুলো ডালের মধ্যে ছেড়ে বাগার দিন এবং ধনিয়াপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। সবশেষে ওপরে জিরাগুলো ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু আলুর ডাল। এর সাথে ডিম সিদ্ধ করে দিতে পারেন।

06) Vegetable Recipe-Vegetable কোর্মা


ভেজিটেবল কোর্মা একটি সুস্বাদু দেশী খাবার। এটি বিভিন্ন ধরনের রুটি বা ভাতের সাথে খাওয়া যায়। নীচে ৪ জনের জন্য তৈরীর প্রক্রিয়া দেয়া হল।

INGREDIENTS

আড়াই কাপ সব্জি কুচানো(ফুলকপি, মটরশুঁটি, বরবটি, গাজর, টমেটো, লাল ক্যাপসিকাম ইত্যাদি), ১/২ কাপ কুচানো পনির, ৩ টেবিলচামচ তেল, ১/২ চা চামচ জিরা/পাঁচফোড়ন, ১ টা বড় কাঁচামরিচ কুচি, ১ টেবিলচামচ আদাবাটা, ১ টেবিলচামচ ধনিয়াগুড়া, ১/৪ টেবিলচামচ হলুদগুড়া, ১/২ টেবিলচামচ শুকনা মরিচগুড়া, ২টা তেজপাতা, ১/২ টেবিলচামচ গরমমশলা, ১/২ টেবিলচামচ আমচুর পাউডার, ১ কাপ দুধ, ১/২ টেবিলচামচ কর্নস্টার্চ, ১/২ কাপ টুকরো করে কাটা টমেটো, ২ টেবিলচামচ মিহি করে কাটা ধনেপাতা, লবন পরিমানমতো।

DIRECTIONS

আদাবাটা, কাঁচামরিচ, ধনিয়াবাটা, হলুদবাটা, মরিচগুড়া, লবন ২ টেবিলচামচ পানির সাথে মিশিয়ে রাখুন। কর্নস্টার্চ দুধের সাথে মিশিয়ে রাখুন। সসপ্যানে তেল গরম করুন ও জিরা/পাঁচফোড়ন দিন। ভাজা হয়ে গেলে তেজপাতা ও মসলামাখা দিয়ে দিন। মশলা ভাল করে দুইবার কষান। মশলা কষে তেলের উপর উঠে গেলে ফুলকপি, মটরশুঁটি, বরবটি ও গাজর দিন। ভাল করে নেড়ে ৭-৮ মিনিট মাঝারি আঁচে কষুন। সব্জি আধা সিদ্ধ হয়ে গেলে লাল ক্যাপসিকাম ও পনির দিন। ভালভাবে মিশিয়ে দিন। কর্নস্টার্চ ও দুধের মিশ্রনটি ঢালুন ও সব্জি পুরো সিদ্ধ হওয়া পর্যন্ত দরকার হলে আরো দুধ দিন। আঁচ কমিয়ে দিন ও গরম মশলা, আমচুড় পাউডার, ধনেপাতা ও টমেটো দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
বিদ্র: ইচ্ছা হলে আলু, বাঁধাকপি, ভুট্টা, মাশরুম সহ অন্যান্য Vegetable ও দিতে পারেন। ৩/৪ কাপ ক্রিম দুধের সাথে মিশাতে পারেন। ১/৪ কাপ কাজুবাদাম ও দিতে পারেন।

05) Vegetable Recipe-দই বেগুন



INGREDIENTS

কালো বেগুন ২টি (একটু লম্বা আকারের), টকদই-২০০ গ্রাম, সরষের তেল বা বাদাম তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা-২টি, রসুন বাটা-১টি, আদাবাটা-২ চা চামচ, মরিচ গুঁড়া-১ চা চামচ, চিনি-৩ চা চামচ, হলুদ সামাণ্য, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি কয়েকটি, ধনেপাতা কুচি খানিকটা।

DIRECTIONS

প্রথমে বেগুন পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে নিতে হবে। মোটা করে কেটে লবণ, হলুদ মাখিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যানে তেল গরম করে বেগুন বাদামি করে ভেজে একটি থালাতে তুলে রাখতে হবে। এখন অল্প তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা সামান্য ভেজে এতে আদাবাটা মরিচ গুঁড়া দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন। বেশি কড়া ভাজার প্রয়োজন নেই, লালচে হলেই নামিয়ে ফেলতে হবে। চিনি ও লবণ দিয়ে দই বেশ করে ফেটিয়ে নিতে হবে। মসলা ঠাণ্ডা হলে দইয়ের সঙ্গে ভালোভাবে মেশান। এবার বেগুনের উপর মিশ্রণটি ঢেলে দিয়ে ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিন। ভাত ও রুটির সঙ্গে খেতে ভালো লাগবে।

01) Cauliflower Kofta