
INGREDIENTS
Beef কিমা ২৫০ গ্রাম, রসুন-আদাবাটা ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামুচ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, তেল দেড় টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টা, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচানো ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচানো ২ টেবিল চামচ, টেষ্টিং সল্ট ১ চা চামুচ, বেকিং পাউডার আধা চা চামচ, ময়দা আধা কাপ।
DIRECTIONS
লবণ এবং ভিনেগার মিশিয়ে কিমা সেদ্ধ করুন। কড়াইতে তেল গরম করে রসুন এবং আদা বাটা দিয়ে সেদ্ধ করা কিমা দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না পানি শুকিয়ে যায়। অল্প ভাজা হয়ে এলে গোলমরিচ এবং সয়াসস দিয়ে নামিয়ে নিন। এবার আরেকটি পাত্রে ময়দা, লবণ এবং বেকিং পাউডার দিয়ে ভালো করে মেশান। ডিম ফেটিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ময়দার মধ্যে মিশিয়ে গোলা তৈরি করে নিন। ননস্টিক প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে এক চামচ গোলা ছড়িয়ে এক টেবিল চামচ কিমার পুর দিয়ে পাটি সাপটার মতো মুড়ে ভাজুন।
14) Beef Roll
03) Chicken sandwitch

INGREDIENTS
বড় টুকরো করে কাটা সেদ্ধকরা মুরগীর বুকের মাংস ২ টুকরা, পাতলা করে কাটা দুটুকরো পনির, পাউরুটি ২ স্লাইস, ১/২ কাপ লেটুস পাতা, পাতলা করে কাটা শঁসা, ১ টেবিলচামচ মাখন, ১ টেবিলচামচ সয়াবিন/জলপাই তেল, লবন আন্দাজমতো, গোলমরিচ সামান্য।
DIRECTIONS
পরিমানমতো লবন ও মরিচ মুরগীর মাংসে মাখিয়ে রাখুন কিছুক্ষণ। চুলায় কড়াই চাপিয়ে তেল/মাখন দিন, এবার মুরগীর মাংস ভাজতে থাকুন, ২ মিনিট পর উল্টে দিন ও পনির দিয়ে আরো ২ মিনিট বাদামি করে ভেজে তুলুন। পাউরুটির স্লাইসে মাখন মাখিয়ে তার উপর মুরগীর টুকরো দুটি রেখে উপরে মাখন ঢেলে দিন, গলানো বা স্লাইস পনির দিন, এরপর শঁসা ও লেটুসপাতা দিয়ে উপরে এক স্লাইস পাউরুটি দিন। ব্যাস তৈরী হয়ে গেল জিভে জল আসা চিকেন স্যান্ডউইচ। ঝটপট পরিবেশন করুন।
02) নুডলস পাকুরা

INGREDIENTS
নুডলস : ১/২ প্যাকেট
লবণ : ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি : ২ টা
পেঁয়াজ কুচি : ২ টেবিল চামচ
সাদা গোলমরিচ গুঁড়া : ১ চা চামচ
চালের গুঁড়া/ময়দা : ২ টেবিল চামচ
ডিম : ১ টা
সয়াসস :১ চা চামচ
টেস্টিং সল্ট : ১/২ চা চামচ
তেল : ভাজার জন্য/ পরিমান মত
DIRECTIONS
প্রথমে নুডলস্ সেদ্ধ করে নিন। সেদ্ধ নুডলস্ এর সাথে একে একে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচ গুড়া, সয়াসস ,টেস্টিং সল্ট এবং লবণ দিয়ে একটু মেখে এর সাথে চালের গুড়া অথবা ময়দা মেশান। এবার এর সাথে একটি ডিম দিয়ে ভালোকরে মেখে নিন।মাখানো হলে চপের আকৃতিতে হালকা গরম তেলে ছেড়ে দুই পাশ লাল করে ভাজতে থাকুন। সবগুলো ভাজা শেষে নামিয়ে প্লেটে তুলে রাখুন।
সবশেষে টমেটো সস, শঁসা, এবং গাজর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের
নুডলস পাকুরা।




