
INGREDIENTS
Beef কিমা ২৫০ গ্রাম, রসুন-আদাবাটা ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামুচ, সয়াসস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, তেল দেড় টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টা, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচানো ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচানো ২ টেবিল চামচ, টেষ্টিং সল্ট ১ চা চামুচ, বেকিং পাউডার আধা চা চামচ, ময়দা আধা কাপ।
DIRECTIONS
লবণ এবং ভিনেগার মিশিয়ে কিমা সেদ্ধ করুন। কড়াইতে তেল গরম করে রসুন এবং আদা বাটা দিয়ে সেদ্ধ করা কিমা দিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ না পানি শুকিয়ে যায়। অল্প ভাজা হয়ে এলে গোলমরিচ এবং সয়াসস দিয়ে নামিয়ে নিন। এবার আরেকটি পাত্রে ময়দা, লবণ এবং বেকিং পাউডার দিয়ে ভালো করে মেশান। ডিম ফেটিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ময়দার মধ্যে মিশিয়ে গোলা তৈরি করে নিন। ননস্টিক প্যানে কয়েক ফোঁটা তেল দিয়ে এক চামচ গোলা ছড়িয়ে এক টেবিল চামচ কিমার পুর দিয়ে পাটি সাপটার মতো মুড়ে ভাজুন।
14) Beef Roll
13) Beef Recipe-Meat ball curry

INGREDIENTS
গরুর মাংসের কিমা ১ কেজি । তবে মাংস অবশ্যই একেবারে মিহি করে কিমানো হতে হবে। এখন বাংলাদেশের কিছু সুপার স্টোরে এমন কিমা পাওয়া যায়। পাওয়া না গেলে মাংস ব্লেন্ডারে বা শিলপাটায় ভালোভাবে পিষে নিতে হবে।
মসলা
আদা বাটা (৩ চা চামচ) , রসুন বাটা (৩ চামচ) , হলুদ গুড়া (১ চামচ), মরিচ গুড়া (২ চামচ), জিরা গুড়া (২ চামচ), ধনিয়া (২- চামচ), এলাচ (৪-৫ টা), দারচিনি (সামান্য), লবণ (পরিমাণ মতো), পিয়াজ কুঁচি (২ কাপ), টমেটো ৩০০ gm, রান্নার তেল (পরিমাণ মতো), কাঁচা মরিচ (সামান্য), ধনে পাতা (সামান্য)
DIRECTIONS
১. প্রথমে মাংসের কিমার সঙ্গে পিয়াজ কুঁচি(১ কাপ), আদা(২- চামচ), রসুন(২- চামচ), মরিচ গুড়া(১- চামচ), জিরা গুড়া(১- চামচ), ধনিয়া গুড়া(১- চামচ) ও লবণ ভালোভাবে মিশিয়ে ছোট ছোট গোল গোল করে বল তৈরি করতে হবে।
২. তাওয়ায় তেল গরম করে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে সামান্য ভেজে মাংসের বলগুলো ছেড়ে দিতে হবে।মাংসের বলগুলো অল্প আচে কিছুক্ষণ ভাজার পর উঠিয়ে ফেলতে হবে।
৩. তারপর হাঁড়িতে তেল নিয়ে পিয়াজ কুঁচি(১ কাপ) ভাজতে থাকুন।লালচে হওয়ার পর টমেটো দিন। ৩ মিনিট পর বাকি সব মসলা, কাঁচা মরিচ, লবণ দিয়ে ভালভাবে কষান।সামান্য পানি দিন। মিটবল ছেড়ে দিন।৫ মিনিট পর ধনেপাতা কুঁচি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। Ball ready, খেলা শুরু করুন।হা হা হা……
12) Chicken Recipe-Chicken Fry

INGREDIENTS
মুরগি ১টি, ডিম ১টি, জিরা ভাজা গুঁড়া ১/২ চা চামচ,
ধনে ভাজা গুঁড়া ১/২ চা চামচ, স্বাদলবণ পরিমাণ মতো,
গোলমরিচ গুঁড়া অর্ধেক চা চামচ, লবণ ১ চা চামচ,
সয়াসস ১ টেবিল চামচ, ময়দা ৪ টেবিল চামচ, ভাজার জন্য তৈল।
( আপনি ইচছা করলে সামান্য আদা বাটা দিতে পারেন)
DIRECTIONS
কিছু জিরা, ধনে, স্বাদলবণ ও সয়াসস দিয়ে মাংস মাখিয়ে ২০ মিনিট রাখুন। ডিম অল্প ফেটে লবণ, সয়াসস, বাকি জিরা, ধনে, গোলমরিচ ও ময়দা দিয়ে মিশান। মাংসে ফেটানো ডিম মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। ডুবো তেলে মাংস মচমচে করে ভাজুন। গরম ফ্রাইড চিকেনে ভাজা মসলার গুঁড়া ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।




